তুমি জীবনানন্দ কে_ চেনো?
আমি চিনি, তার কবিতা তোমাকে পড়ে শুনাবো
ইমতিয়াজ মাহমুদ, মারজুক রাসেল, মহাদেব শাহ
আরো অনেক নামীদামি কবির কবিতা তোমাকে পড়ে শুনাবো।
তুমি মান্না দে কে চেনো?
আমি চিনি, তার গান আমি তোমাকে শুনাবো সাতসকাল আর সন্ধ্যা রাত।
অঞ্জন দত্ত, নচিকেতা, কুমার সানু, কিশোর কোমার, সলিল, ভূপেন হাজারিকা আরো অনেক নামীদামি গায়কের গান আমি তোমাকে গেয়ে শুনাবো
কিংবদন্তি অভিনেতা, ডিরেক্টর কারা তোমার পছন্দের?
তোমাকে নিয়ে তাদের কে ভাগ করবো
আমরা মিলেমিশে বিচ্ছেদের বীজ বপন করবো জীবনের।
তুমি কাকে চিনো, বলো জলদি বলো
আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখতে চাই তোমার কথা,
শুনতে চাই তোমার উত্তাপ।শুনতে চাই তোমার উত্তাপ
১৬/০৩/২০২১
রাত-০৯ঃ৪২, ঘরের কোণে। আগুন।
0 Comments