মাথা আমার খাচ্ছে
কালো গোলাপ
দেখা যায় না রাতে
স্পর্শ করা যায় আকার, অনুভূতি ওষ্ঠে ওষ্ঠে মাখামাখি
বিছানা আর মানুষ বারুদ নয়
এক রাতে মানুষ কখনো পুড়ে হয়না কো ছাই
তার আরো অনেক কিছু থেকে যায় প্রকাশ্যে মানুষের মতন।
তাকে বলে আরো অনেক কিছু
কখনো নাম কখনো পেশা কখনো টাকা-কড়ি-পয়সা
কখনো প্রশ্ন উঠে শিক্ষাগত যোগ্যতার, শিক্ষার মান
কখনো কখনো তারা অগ্রাহ্য করে চিরো সত্য
কালো রাতের মতো কালো শরীর আর কার হয়, কিশোরী তোমার সাথে আমার হয় না কো এখনো কোনো কথা
চোখ দু'টি কে আমি অস্বীকার করি না, করতে পারি না
তাই কিশোরী তোমাকে মনে পরে ঘোরের মধ্যে আচমকা।
তোমার ছোট বোন কে দেখি
তোমাকে দেখি
বীষ গড়ে পরে জিহ্বায়
কখনো কখনো দু'চোখ ভরে কামনার আচার প্রবাহিত হয় তুমি ধরতে পারো, তাই তো সুযোগ পেলেই চোখ তুলিয়ে তাকাও সে চোখে কোনো লজ্জা বা ভয় কোনো টায় দেখি না।
আমি আর তাকায় না, নদীর মতো শুকিয়ে যাবার ভয় হয় আমার।
১৬/০৩/২০২১
রাত-১১ঃ০৯, ঘরের কোণে। আগুন।
0 Comments